ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কক্সবাজারে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

কক্সবাজার সদরে পাহাড় ধসে একই পরিবারের তিনজন মারা যাওয়ার খবরের মধ্যেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে কক্সবাজারে পাহাড় ধসে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার মধ্যরাতের সদর উপজেলার ঝিলংজায় ইউনিয়নে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতেরা হলো দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি ও তাঁর দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম। জীবিত উদ্ধার করা হয়েছে মিজানুর রহমানকে।

এলাকাবাসী জানান, মধ্যরাতের এই ধসে পাহাড়ের মাটি গিয়ে মিজানুর রহমানের ঘরের ওপর পড়ে। এতে ঘরে থাকা আখি মনি ও দুই মেয়েসহ চারজন মাটিচাপা পড়ে। এলাকাবাসী খবর পেয়ে মাটি খুঁড়ে মিজানুর রহমানকে জীবিত উদ্ধার করলেও তাৎক্ষণিক তাঁর স্ত্রী ও দুই মেয়েকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

এদিকে, শুক্রবার ভোরে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিনজন মারা গেছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসের শঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের চূড়া ও পাদদেশে থাকা লোকদের নিরাপদে সরে যেতে বলা হলেও অনেকেই যায়নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪