ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

ভয় দেখানোর জন্য তালাকের শর্ত দিলে কত তালাক পতিত হবে?

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

এক প্রশ্নকারী জানতে চান, আমার স্বামী বলেন, আমি যদি কখনো তাকে ‘তুই’ বলি, তাহলে যেদিন বলব, সেদিনই তালাক, তালাক, তালাক, তালাক।

আমার প্রশ্ন হলো, এই কথার দ্বারা শর্ত ভঙ্গ করলে কয় তালাক পতিত হবে? তিনি এখন বলছেন, আমাকে ভয় দেখানোর জন্য এবং কথার ওপর জোর দেওয়ার উদ্দেশ্যে তিনি ‘তালাক, তালাক, তালাক, তালাক’ বলেছেন। তবে তার দাবি, এর দ্বারা তিনি এক তালাক বুঝিয়েছেন।

উত্তরে ঢাকার মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের মুফতি তাওহীদুল ইসলাম বলেন, তালাকের স্পষ্ট শব্দ ব্যবহার করে তালাক দিলে কিংবা তালাককে কোনো শর্তের সঙ্গে যুক্ত করলে, শুধু ভয় দেখানোর উদ্দেশ্য থাকার কারণে তালাক বাতিল হয়ে যায় না। তালাকের ক্ষেত্রে নিয়ত না থাকলেও তালাকের সারিহ (স্পষ্ট) শব্দ দ্বারা তালাক সংঘটিত হয়ে যায়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ

অর্থ: ‘তিনটি বিষয় এমন, যেগুলো ইচ্ছাকৃতভাবে করলে যেমন কার্যকর হয়, ঠাট্টা-তামাশা করে করলেও তেমনই কার্যকর হয়: বিবাহ, তালাক ও রুজু।’ (সুনান আবু দাউদ, হাদিস: ২১৯৪)

অতএব, স্বামী যদি শর্তসাপেক্ষে বলেন, আমি যদি ‘তুই’ বলি, তাহলে তালাক, তালাক, তালাক—এরপর স্ত্রীকে ‘তুই’ বলে সম্বোধন করেন, তাহলে শর্ত পূর্ণ হওয়ার কারণে তিন তালাক কার্যকর হবে। পরবর্তী সময়ে তিনি যদি বলেন যে, ভয় দেখানোর উদ্দেশ্যে কথাটি বলেছেন অথবা এক তালাক বোঝাতে চেয়েছেন, তাহলেও এর দ্বারা তালাকের হুকুম পরিবর্তিত হবে না।

الھندیة: (الفصل الثالث في تعلیق الطلاق، ৪২০/১، ط: دار الفکر)

و وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق۔

الدر المختار مع رد المحتار: (باب التعلیق مطلب فیما لوتعدد الاستثناء، ৩৭৬/৩)

وقد عرف في الطلاق أنه لو قال: إن دخلت الدار فأنت طالق، إن دخلت الدار فأنت طالق، إن دخلت الدار فأنت طالق وقع الثلاث

يعني بدخول واحد

তালাক   বিয়ে

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

ভয় দেখানোর জন্য তালাকের শর্ত দিলে কত তালাক পতিত হবে?

আপডেট সময় : ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬