ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে রিয়াল মাদ্রিদে তৈরি হওয়া আলোচনা এবার আরও জোরালো হয়েছে। স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দলের কোচ জোসে মরিনিওর সঙ্গে এ বিষয়ে ব্যক্তিগতভাবে উত্তপ্ত কথোপকথন হয়েছে ফরাসি তারকার।

গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান এমবাপ্পে। এরপর প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে তার সময় কাটানোর ছবি এবং সুইস আল্পসে সাইক্লিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব নিয়ে মাদ্রিদে সমালোচনা শুরু হয়।

স্প্যানিশ অনুষ্ঠান ‘এল চিরিংগিতো’র দাবি, মঙ্গলবার ভালদেবেবাসে সকালের নাশতার সময় এমবাপ্পের সঙ্গে আলাদাভাবে কথা বলেন মরিনিও। সেখানে কোচ নাকি তাকে নিজের অসন্তোষের কথা স্পষ্টভাবে জানান। প্রকাশ্যে এমবাপ্পের পাশে থাকলেও দলের অভ্যন্তরে এমন আচরণ তিনি সমর্থন করেন না বলেও জানিয়ে দেন মরিনিও।

চোট কাটিয়ে সোমবার ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন এমবাপ্পে। ধারণা করা হচ্ছিল, শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। তবে মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি তাকে। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে তার বেঞ্চে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

অবশ্য কয়েক সপ্তাহ আগেও সমালোচনার মুখে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছিলেন মরিনিও। তখন তিনি বলেছিলেন, যে খেলোয়াড় এক মৌসুমে ৪০ গোল করতে পারে, তাকে দলের জন্য সমস্যা হিসেবে দেখা উচিত নয়।

জোসে মরিনিয়ো   কিলিয়ান এমবাপ্পে   রিয়াল মাদ্রিদ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

অনুশীলন বাদ দিয়ে বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে এমবাপ্পে, সতর্ক করলেন কোচ

আপডেট সময় : ০৭:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬