ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

লিওনেল মেসি। ছবি-সংগৃহীত

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। আজ ভোরে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর মনুমেন্তাল স্টেডিয়ামে বিদায়ী বক্তব্যে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা অধ্যায় নিয়ে কথা বলেন এই সুপারস্টার। 

মেসি কথা বলেন সবশেষ ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়েও। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারে আর্জেন্টিনা। ফাইনালে স্পেনের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি আর্জেন্টিনা। ১২০ মিনিটের ম্যাচে মেসিও নিজের সেরাটা দিতে পারেননি।

বিশেষ করে ম্যাচের পর ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে কেন্দ্র করে গুঞ্জন আরও বাড়ে। সেখানে মেসিকে ‘সবাই শান্ত হও’ বলতে শোনা যায়। এরপরই ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যে কোনো ঘটনা ঘটেছিল কি না, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়। বিষয়টি নিয়ে পরে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিও ব্যাখ্যা দিয়েছেন। এবার মেসিও বিদায়ী বক্তব্যে সেই সময়কার পরিস্থিতি পরিষ্কার করলেন।

মেসির দাবি, বিশ্বকাপের শেষদিকে দলের ওপর প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপ ছিল। তার ভাষায়, ‘সর্বশেষ বিশ্বকাপে অনেক বড় ধকল গেছে। আমরা আবারও পুরো দেশের স্বপ্ন পূরণের খুব কাছে চলে গিয়েছিলাম। স্বপ্নটা ছিল আবার বিশ্বকাপ জেতা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে ছিলাম।’

মেসি আরও বলেন, ‘অদ্ভুত কিছু ঘটেনি। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটা আমাদের জন্য ছিল প্রচণ্ড চাপের। বিশ্বকাপের পর অনেক তত্ত্ব আর নানা রকম গল্প ছড়িয়েছে। মানসিক ও শারীরিকভাবে আমরা সীমার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। আমাদের সব সতীর্থকে নিয়ে আমরা সমস্ত শক্তি দিয়ে লড়েছি।’

অর্থাৎ ফাইনালের আগে দলের মধ্যে বড় কোনো দ্বন্দ্ব বা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, এমন ধারণা নাকচ করলেন মেসি। বরং টানা কঠিন ম্যাচ, মানসিক চাপ এবং বিশ্বকাপ জয়ের প্রবল প্রত্যাশাই শেষ ম্যাচে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে।

বেনিনের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচে অবশ্য মেসি ছিলেন দুর্দান্ত। আর্জেন্টিনার ৩-০ জয়ে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন তিনি। পেনাল্টি থেকে করা গোলটি ছিল জাতীয় দলের হয়ে তার ১২৬তম।

লিওনেল মেসি   আর্জেন্টিনা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

আপডেট সময় : ০৭:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬