ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে হারালেই হবে ট্রফি চাই না

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান। ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন পাকিস্তানের প্রধান কোচ ওয়াহাব রিয়াজ। সেই সময়ে এক সমর্থকের বিশেষ আবদার নজর কাড়ে সবার।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে বিজ্ঞাপনী হোর্ডিংয়ের পাশে দিয়ে হাঁটার সময় ওয়াহাবকে উদ্দেশ্য করে ওই সমর্থক বলেন, তিনি এশিয়া কাপের ট্রফি চান না, শুধু চান পাকিস্তান যেন ভারতকে হারায়।

ভিডিওতে ওই সমর্থককে বলতে শোনা যায়, ‘ওয়াহাব সাহেব, ভারতের বিরুদ্ধে চেষ্টা করুন। ওয়াহাব ভাই, ভারতকে হারাতেই হবে। আমাদের এশিয়া কাপের ট্রফি চাই না, ভারতকে হারাতে হবে। ভারতকে ছাড়ব না।’

শেষ চারে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলংকা। অন্য সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অথবা সংযুক্ত আরব আমিরাত। ফলে ভারত ও পাকিস্তানের ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখন কেবল ফাইনালে।

গ্রুপপর্বে অবশ্য ভারত-পাকিস্তান লড়াইয়ে বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত। পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে ভারত ৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। ৭ উইকেটের সেই জয়ে ভারত টুর্নামেন্টের অন্যতম খেতাবের দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করে।

পাকিস্তান ক্রিকেট

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ভারতকে হারালেই হবে ট্রফি চাই না

আপডেট সময় : ০৭:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬