ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) টানা তৃতীয় ম্যাচে গোল করলেন ফিলাডেলফিয়া ইউনিয়নে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর তারকা কাভান সুলিভান। এর মধ্য দিয়ে ২১ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

শনিবার সফরকারী সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ৭৫ মিনিটে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন সুলিভান। এই গোলে ফিলাডেলফিয়া জেতে ২-০ ব্যবধানে।

এই গোলের মাধ্যমে এ বছর সুলিভানের গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট অবদান দাঁড়াল ১১টি। এমএলএসে ১৬ বছর বয়সী কোনো খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ, ২০০৫ সালে ফ্রেডি আদুর গড়া রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি। এছাড়া টানা পাঁচ ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রাখা সর্বকনিষ্ঠ এমএলএস খেলোয়াড়ও এখন সুলিভান।

এই মাইলফলক উদযাপনে ফিলাডেলফিয়ায় নতুন যোগ দেওয়া লেব্রন জেমসের বিখ্যাত চক টস অনুকরণ করেন সুলিভান।

লিগস কাপ আর কনকাকাফ চ্যাম্পিয়নস কাপসহ এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে সুলিভানের গোল সাতটি, অ্যাসিস্ট ১১টি।

শনিবারই প্রথমবার নয়, এর আগেও আদুর গড়া রেকর্ড ভেঙেছিলেন সুলিভান। দুই বছর আগে ১৪ বছর ২৯৩ দিন বয়সে ইউনিয়নের হয়ে অভিষেক ম্যাচ খেলে এমএলএসের কোনো সিনিয়র দলে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডে আদুকে ছাড়িয়ে যান তিনি।

তারও কয়েক মাস আগে এমএলএস ইতিহাসের সবচেয়ে বড় হোমগ্রোন চুক্তিতে সুলিভানকে সই করায় ফিলাডেলফিয়া। সেই সময় ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছিল, এই চুক্তিতে একটি শর্তও ছিল, ১৮ বছর বয়স হলে সুলিভানকে ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটিতে পাঠিয়ে দেওয়া হবে।

দুই দশক আগে আদুর মতোই যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের সম্ভাব্য ভবিষ্যৎ তারকা হিসেবে ব্যাপক নজর কাড়ছেন সুলিভান। ইতোমধ্যেই অনেকে দাবি তুলছেন, মাউরিসিও পচেত্তিনোর দলে তার জায়গা পাওয়া উচিত। অনূর্ধ্ব-১৮ পর্যায় পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন সুলিভান। তবে পারিবারিক সূত্রে তার সামনে আছে বাংলাদেশ কিংবা জার্মানির হয়ে খেলার সুযোগও।

মেজর লিগ সকার

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

২১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

আপডেট সময় : ০৪:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬