ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫ জনকে গলাকেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলা হয়েছে। নিহত গৃহবধূ শারমিনের বাবা শাহাদাত মোল্লা মামলাটি করেছেন। ফোরকান মিয়াসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের হয়।

শনিবার (০৯ মে) রাতে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, গোপালগঞ্জ জেলার মেরী গোপীনাথপুর গ্রামের ফোরকান মিয়ার সঙ্গে শাহাদাত মোল্লার মেয়ে শারমিনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন কন্যাসন্তানের জন্ম হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক ও কলহ চলছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এরই জেরে শুক্রবার রাতের কোনো এক সময় শারমিন, তার তিন মেয়ে—মিম, মারিয়া ও ফারিয়া এবং শারমিনের ভাই রসুল মোল্লাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যান ফোরকান মিয়া।

ওসি শাহীনুর আলম বলেন, ‘নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় শারমিনের স্বামী ফোরকান মিয়াকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ফোরকানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

৫ জনকে গলাকেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলা

আপডেট সময় : ১১:১৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬