কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের কাছে নৌকায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে একজন জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মমর্তা (ইউএনও) আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। এ ছাড়া চারটি ট্রলারসহ ৬০ জেলেকে আটকে রেখেছিল তারা। পরে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
এ বছরের শুরু থেকে বাংলাদেশঘেঁষা মিয়ানমার অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে জান্তাদের লড়াই চলছে। মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর কারণে এ বছর কয়েক দফা সেন্টমার্টিনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়।
কক্সবাজার 





































