ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কুমিল্লায় বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। অন্যজন পুরুষ।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

হোমনা থানার ওসি রফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের প্রাণহানির তথ্য জানান।

পুলিশ জানায়, দুপুরে ওই এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়। তখন ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পার হতে অপেক্ষা করছিলেন কয়েকজন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে নিহত দুই নারীর বাড়ি হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামে এবং নিহত পুরুষের বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে বলে জানা গেছে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০৬:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫