ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে চাকুসহ বহিস্কৃত পুলিশ সদস্য আটক

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে পুলিশ হতে বরখাস্ত মো. সোহেল নামে এক ব্যক্তিকে একটি চাকুসহ আটক করা হয়েছে। তার কাছে পুলিশের ভুয়া আইডিকার্ড পাওয়া যায়। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩ টার দিকে প্রেস ক্লাব সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়৷
অভিযুক্ত সোহেলের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প থেকে জানানো হয়, ভুয়া পুলিশ সদস্য পরিচয়ে সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদরের প্রেস ক্লাবের নিকটে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে পুলিশ হতে বরখাস্ত মো. সোহেল নামে একজন পুলিশের ভুয়া আইডিকার্ডধারীকে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সময় একটি চাইনিজ আধুনিক চাকুসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সরঞ্জামাদি লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে চাকুসহ বহিস্কৃত পুলিশ সদস্য আটক

আপডেট সময় : ০২:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪