ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশের এসআই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিহত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া। ফাইল ছবি

মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত এসআই (সশস্ত্র) আলমগীর হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে মৌলভীবাজার জেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই পুলিশ কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আলমগীর হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশের এসআই

আপডেট সময় : ১১:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫