ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেশা জাতীয় ইনজেকশনসহ বাবা-মেয়ে আটক

  • সিরাজগঞ্জে
  • আপডেট সময় : ০৮:৪৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে অভিনব কায়দায় সবজির বস্তায় ৩৩৮০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাচারের সময় বাবা ও মেয়েকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২-এর কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এ বিষয়টি জানিয়েছেন।

আটকরা হলেন – রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবারক খাঁর ছেলে আকবর আলী এবং তার মেয়ে শামিমা খাতুন (৩১)।

র‌্যাব: ১২-এর অধিনায়ক মো. মারুফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারি বাবা ও মেয়েকে আটক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ (কাঠেরপুর) এলাকায় রাস্তার ওপরে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় অভিনব কায়দায় সবজির বস্তার ভেতরে মাদক বহনকালে ৩৩৮০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন পাচারের সময় দুই মাদক কারবাবিকে আটক করা হয়। মাদক কারবারিরা সম্পর্কে বাবা-মেয়ে। এছাড়াও তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এরপর উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

নেশা জাতীয় ইনজেকশনসহ বাবা-মেয়ে আটক

আপডেট সময় : ০৮:৪৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪