ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বান্দরবানের লামায় অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে লামায় অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সরই ইউনিয়নের লুলাইন এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- মো. নুরুল (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারী লামার সরই ইউনিয়নের একটি খামার বাড়ীতে কাজ করার জন্য অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরনের পর থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। সোমবার রাতে সরই ইউনিয়নের লুলাইন নামক এলাকায় অভিযান পরিচালনাকালে অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে মুক্তিপণ আদায়ের পর শ্রমিকদের লুলাইন এলাকায় রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে এখনো ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, সোমবার সন্ধায় অপহৃত শ্রমিকদের ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের মুখে তাদেরকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। তারা এখন পরিবারের কাছে রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে মোটা অংকের টাকা মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানের লামায় অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

আপডেট সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫