ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা বন্দরে জাপান থেকে এলো বিলাসবহুল ২২৭টি গাড়ি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

জাপান থেকে মোংলা বন্দরে আমদানি হয়েছে বিলাসবহুল ২২৭টি রিকন্ডিশন গাড়ি। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ভাইকিং ড্রাইভ জাহাজে করে এই গাড়ি আমদানি হয়।

গাড়িবাহী জাহাজটির শিপিং এজেন্ট ক্রাউন নেভিগেশন কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন জানান, গত বছরের ২৪ ডিসেম্বর জাপান থেকে ৬৭৬টি গাড়ি নিয়ে জাহাজটি ছেড়ে এসে গত মাসের ২৯ তারিখ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। সেখানে ৪৪৬টি গাড়ি খালাসের পর ২২৭টি গাড়ি মোংলা বন্দরে শনিবার বিকেল ৪টায় ৭ নম্বর জেটিতে নোঙর করে। এরপর ধীরে ধীরে গাড়িগুলো খালাস শুরু হয়।

এ পর্যন্ত মোংলা বন্দরে প্রায় দুই লাখ গাড়ি আমদানি হয়। যা মোট আমদানি করা গাড়ির শতকরা ৬০ ভাগ। এছাড়া ২-২৩-২৪ অর্থ বছরে মোংলা বন্দর দিয়ে ১৫ হাজার ৩৪০টি গাড়ি আমদানি হয়েছে। যা ২০২২-২০২৩ অর্থ বছরে ছিল ১৩ হাজার ৫৭১টি গাড়ি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মোংলা বন্দরে জাপান থেকে এলো বিলাসবহুল ২২৭টি গাড়ি

আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫