ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের মনোযোগ নেই : দেবপ্রিয় ভট্টাচার্য

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইস ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে। কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই। অবিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে।

প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার যতটা মনোযোগ পাচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনা ততটা মনোযোগ পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের কোনো অর্থনৈতিক মেন্যুফেস্ট নেই।

অর্থনৈতিক দিকনির্দেশনা না পেলে সংস্কার পক্ষের মানুষ ধৈর্য হারা হবে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা যদি নিশ্চিত করতে না পারি; তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চায় তারা ধৈর্য হারা হয়ে যাবে। সংস্কারের পক্ষের মানুষগুলো অর্থনৈতিক অস্বস্তি ও নিরাপত্তার অভাব থেকে সুষম সংস্কারের পক্ষ থেকেও সরে যেতে পারে।

এ সময় অধিবেশনে উপস্থিত ছিলেন- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের মনোযোগ নেই : দেবপ্রিয় ভট্টাচার্য

আপডেট সময় : ০১:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫