ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পুতিনের সঙ্গে বৈঠক, জানালেন ট্রাম্প

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে কবে এই বৈঠক হচ্ছে- তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্ট থেকে ট্রাম্প বলেন, পুতিন সাক্ষাৎ করতে চেয়েছেন এবং আমরা সেটির আয়োজন করছি।

তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকের বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন জানানো হয়নি।

ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যত দ্রুত সম্ভব তিনি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। এরপরেই ট্রাম্পের পক্ষ থেকে এমন বার্তা এলো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সাক্ষাৎ করতে চায় এ সাক্ষাতের মাধ্যমে আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে।

এদিকে ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন । এরপর থেকে আজ পর্যন্ত টানা এক হাজার ৫১ দিনের মতো চলছে (রাশিয়া-ইউক্রেন) দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যায়নি।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। পুরোপুরি ক্ষমতা গ্রহণ করলে নতুন কিছু দেখার প্রত্যাশা বিশ্ববাসীর।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুতিনের সঙ্গে বৈঠক, জানালেন ট্রাম্প

আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫