ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গ্রেফতার অবস্থায় পালিয়ে যাওয়া ওসিকে ধরতে অভিযানে যৌথ বাহিনী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

হত্যা মামলায় গ্রেফতার অবস্থায় রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে পুনরায় গ্রেফতারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। জুলাই আন্দোলন চলাকালে একটি হত্যায় কুষ্টিয়া থেকে ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের পর তাকে তুলে দেওয়া হয়েছিল উত্তরা পূর্ব থানায়। সেখান থেকেই তিনি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পালিয়ে যান।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, পলাতক ওসি শাহ আলমকে ধরার চেষ্টা চলছে। এজন্য সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একাধিক টিম কাজ করছে। পুলিশ আশাবাদী শাহ আলম খুব দ্রুত গ্রেফতার হবেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলা কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাসপেন্ড করা হয়েছে।

এদিকে এই ঘটনায় আজ বিকেলে উত্তরা এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছেন স্থানীয়রা। তারা বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ করবেন বলে জানা গেছে।

ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেফতার অবস্থায় পালিয়ে যাওয়া ওসিকে ধরতে অভিযানে যৌথ বাহিনী

আপডেট সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫