ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হেলসের সঙ্গে ঝামেলা, কি শাস্তি পেলেন তামিম ইকবাল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

বিপিএল ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ দেখা গেছে গতকাল (বৃহস্পতিবার) সিলেটে। অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে ২৬ রান তাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জায়ান্ট রংপুর রাইডার্স। এদিন ম্যাচ শেষে ঘটে গেছে অপ্রীতিকর এক ঘটনা।

দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। পরে একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার।

এদিকে, মাঠের অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় লঘু শাস্তি পেলেন তামিম ইকবাল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে।

ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হেলসের সঙ্গে ঝামেলা, কি শাস্তি পেলেন তামিম ইকবাল

আপডেট সময় : ০২:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫