ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে কাল থেকে চলবে বিডিআর মামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিডিআর মামলার বিচার কার্যক্রম বকশীবাজার অস্থায়ী আদালত থেকে সরিয়ে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে নেওয়া হয়েছে। আগামীকাল থেকে সেখানে এ মামলার বিচারকাজ চলবে।

বুধবার (৮ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দফতরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারকার্য পরিচালনা করার জন্য ঢাকা মহানগরের বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে। তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় উক্ত অস্থায়ী আদালত ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে উক্ত অস্থায়ী আদালত ভবনে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় উক্ত কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেয়াওর অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে কাল থেকে চলবে বিডিআর মামলা

আপডেট সময় : ০৯:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫