ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গুরু পাপে লঘু দণ্ড ভিনিসিয়ুসের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে
উস্কানিতে পা দিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় ইচ্ছাকৃতভাবে আঘাত করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। তখন লাল কার্ড দেখে তাকে মাঠে ছাড়তে হয়। এবার তাকে লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

এ শাস্তি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অপরাধ বড় হলেও ছোট শাস্তি পেলেন ব্রাজিয়াল এ ফরোয়ার্ড।

লা লিগায় নিষিদ্ধ হলেও বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মায়োর্কার বিপক্ষে সুপার কাপের সেমিফাইনাল খেলতে পারবেন ভিনি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এমনটাই জানিয়েছে।

ম্যাচের ৭৬ মিনিটে সেই আঘাতের আগে অবশ্য পেছন থেকে ভিনির চুল ধরে টানেন দিমিত্রিয়েভস্কি। সেই উস্কানির পর আর মেজাজ ধরে রাখতে পারেননি ভিনি। লাল কার্ড দেখায় রেফারির কাছেও তেড়ে যান তিনি।

লা লিগার ওই ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারায় কার্লোস আনচেলত্তির শিষ্যরা। পুরো ম্যাচে ছিল বিতর্কের নানা অনুষঙ্গ।

ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন জুড বেলিংহ‍্যাম। ভালেন্সিয়ার বিপক্ষে দিক হারানো দলের উদ্ধারকর্তা হিসেবে হাজির হন অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। বদলি হিসেবে নেমে দলকে সমতায় ফেরান তিনি। যোগ করা সময়ে স্বাগতিকদের উপহার কাজে লাগিয়ে দলকে তিন পয়েন্ট এনে দিলেন বেলিংহ‍্যাম।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুরু পাপে লঘু দণ্ড ভিনিসিয়ুসের

আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫