ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ ইকবাল।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুজন শিকদার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মঞ্জুরুল হক সৌরভ।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি তমিজ উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যে ছাত্রদলের রাজনীতি করেছি। অনেক মামলা-হামলার শিকার হতে হয়েছে, কিন্তু তবুও কখনো নিজের আদর্শ থেকে বিচ্যুত হইনি। আজ সেটার মূল্যায়ন পেলাম। এজন্য আমি আমার রাজনৈতিক অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করছি।’
উল্লেখ্য, উক্ত কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
চেতনায়২৪ ডেস্ক : 





































