ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে বিদায় জানাতে নেতাকর্মীদের ঢল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

উন্নত চিকিৎসার জন্য রাতেই লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ৮টায় গুলশানের বাসা থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন। তার বিদায় উপলক্ষে বিকেল থেকেই খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’র সামনে ভিড় করেছেন নেতাকর্মীরা। আশপাশের রাস্তাগুলোতেও নেতাকর্মীদের ঢল নেমেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ফিরোজা’য় এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতাও সেখানে এসেছেন। তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে খালেদা জিয়ার বাসার সামনে চলাচলই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

বিকেলে থেকেই খালেদা জিয়ার বাসার সামনে ভিড় করতে থাকেন নেতাকর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় শুধু বাড়ছেই।

ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীরাও ভিড় করেছেন সেখানে।

সোমবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশে একটি নির্দেশনার কথা জানানো হয়। সেখানে বলা হয়, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে ঢাকার হজরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা হবেন। রাত ৯টায় তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশে তিনি ঢাকা ছেড়ে যাবেন। এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এবিষয়ে নেতাকর্মীদের যথাযথভাবে নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছে।

খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য ছাড়া চিকিৎসক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ সফরসঙ্গী হবেন মোট ১৬ জন। যাত্রাপাথে কাতারে এক ঘণ্টার বিরতি থাকবে।

বিএনপি নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ জানান, আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারা মেডিকসরা থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের ছয়জন সদস্য এই বিমানে যাবেন। তারা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নূরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়া খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

খালেদা জিয়াকে বিদায় জানাতে নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫