ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে ভ্যাট থাকছে না

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

ভাড়াসহ মেট্রোরেল সেবাকে ভ্যাটমুক্ত করার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এবনিআর)।

সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

আদেশে বলা হয়, যেহেতু, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন; মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে; মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করবার লক্ষ্যে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।

সেহেতু, জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করল।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেনটিতে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়। ২০২৩ সালে চালু হয় মতিঝিল পর্যন্ত। ধাপে ধাপে সময়ও বাড়ানো হয় মেট্রোরেলের। ইতোমধ্যে এটি রাজধানীবাসীর স্বস্তির পরিবহনে পরিণত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মেট্রোরেলে ভ্যাট থাকছে না

আপডেট সময় : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫