ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি বৈঠক ডাক তারেক রহমানের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে
দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে।

আজ সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির এই বেঠক অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বলেছেন, আজ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠকটি হচ্ছে আজ। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌছাঁবেন তিনি। সেখান থেকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলবে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

জরুরি বৈঠক ডাক তারেক রহমানের

আপডেট সময় : ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫