ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সরকার পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ই-পাসপোর্ট আমার দায়িত্বকালে শেষ করে যেতে চাই।

সেবার মান বাড়ানোর কথা বলা হয়েছে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট পেতে এখনো বেশি সময় লাগে। কাজ দ্রুত করার কথা বলেছি।

এ সময় তিনি আরও জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ভিসা ছাড়া যারা দেশে অবস্থান করছেন, তাদের ভিসা নিতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫