ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ছত্তীসগড়ে মাওবাদী দমনে অভিযান, পুলিশসহ নিহত ৫

ভারতের ছত্তীসগড় রাজ্যে গত কয়েক দিন ধরেই নিরাপত্তাবাহিনী এবং পুলিশ চার জেলায় মাওবাদীদমন অভিযান চালাচ্ছে।

অভিযান চালানোর সময় দন্তেওয়াড়া এবং নায়ারণপুর জেলার সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে শনিবার রাত থেকে মাওবাদীদের সঙ্গে গোলাগুলি চলে নিরাপত্তাবাহিনীর। এই সংঘর্ষে চার মাওবাদীর মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন এক পুলিশকর্মীও।

গত ৩ জানুয়ারি থেকে মাওবাদীদমন অভিযানে নেমেছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং পুলিশের যৌথবাহিনী। নারায়ণপুর, দন্তোওয়াড়া, জগদলপুর এবং কোন্ডাগাঁও জেলায় এই অভিযান চলছে।

বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল (আইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, গোপন সূত্রে তারা খবর পান অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীরা জড়ো হয়েছেন। সেই খবর পেয়েই ওই এলাকায় যায় যৌথবাহিনী। জঙ্গল ঘিরে অভিযান শুরু করতেই মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

আইজি আরো জানিয়েছেন, মাওবাদীদের ঘিরে ফেলে যৌথবাহিনী। রাত থেকেই গোলাগুলি আরো জোরদার হয়। তবে মাওবাদীরা সংখ্যায় কতজন ছিলেন তা স্পষ্ট নয়।

রোববার সকালে চার মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ডিআরজির হেড কনস্টেবল সন্নু কারমের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ভারতের ছত্তীসগড়ে মাওবাদী দমনে অভিযান, পুলিশসহ নিহত ৫

আপডেট সময় : ০১:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫