ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সার্ভার জটিলতায় ডিএসইতে লেনদেন বন্ধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে।

এদিন সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিএসই।

জানা গেছে, রবিবার সকাল থেকে ডিএসইর আইটি টিম সমস্যার সমাধানের কাজ করে যাচ্ছে।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুর রহমান রাইজিংবিডি বলেন, সকাল থেকেই ডিএসএতে সার্ভার জটিলতা দেখা দিয়েছে। ডিএসইর আইটি টিম কাজ করছে। সমস্যার সমাধান হওয়া মাত্রই লেনদেন শুরু করা হবে।

এদিকে, ডিএসই কর্তৃপক্ষ মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় জানিয়েছে, সার্ভার জটিলতার কারণে আমরা সকাল ১০টা থেকে লেনদেন শুরু করতে পারছি না। ট্রেড শুরুর সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

তবে এদিন স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সার্ভার জটিলতায় ডিএসইতে লেনদেন বন্ধ

আপডেট সময় : ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫