ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র-চক্রান্তের কাছে মাথানত করব না : মির্জা ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আমরা মাথানত করব না।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আয়োজনে শহরের সাধারণ পাঠাগার চত্বরে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চেয়ে দেশের সবকিছু ধ্বংস করেছে। অবশেষে জনগণের আন্দোলনের মুখে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো, জাতীয় ঐক্য।

হাসিনার আমলে সারাদেশে দুর্নীতি হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে যারা যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, তারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। তারা বৈষম্যে বিশ্বাস করতেন না। কিন্তু শেখ হাসিনার আমলে সব জায়গায় বৈষম্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতি হয়েছে। তবে আজকে আমাদের সেই বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ছাত্রদলের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, সব সময় জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে। পড়াশোনার মধ্য দিয়ে নিজের ও দেশের কল্যাণ কীভাবে নিয়ে আসা যাবে, সে কাজ করে যেতে হবে।

জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ষড়যন্ত্র-চক্রান্তের কাছে মাথানত করব না : মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:৫৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫