ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর অনুশীলন দেখতে আজ রাজবাড়ী যাচ্ছেন : প্রধান উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে আজ রাজবাড়ী যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

হেলিকপ্টারযোগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে কালুখালী উপজেলার মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। পরে চর খাপুড়া ও চর রামনগর এলাকায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন ম্যানুভার অবলোকন করবেন তিনি।

জানা গেছে, প্রধান উপদেষ্টাকে অনুশীলন স্থলে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান; নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান; বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

প্রধান উপদেষ্টা ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করবেন। এরপর তিনি সমাপনী বক্তব্য দেবেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

ম্যানুভার অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সকল আর্মস ও সার্ভিসেস এবং বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সেনাবাহিনীর অনুশীলন দেখতে আজ রাজবাড়ী যাচ্ছেন : প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১১:১৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫