নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বুধবার নববর্ষ উদযাপনের সময় নিউ অরলিন্সের বোরবন স্ট্রিট ও একটি খালের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে।
নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি জানিয়েছে, অষ্টম ডিস্ট্রিক্টের বোরবন স্ট্রিট ও খালের সংযোগস্থলে ভিড়ের মাঝে গাড়িচাপার ঘটনায় তারা কাজ করছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।
সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে একটি ট্রাক প্রচণ্ড গতিতে মানুষের ভিড়ের মধ্যে তুলে দেওয়া হয়। এর পর চালক ট্রাক থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
চেতনায়২৪ ডেস্ক : 





































