ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দর্শক খরায় ভুগছে জয়ার ‘নকশী কাঁথার জমিন’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

বছরের শুরুর দিকে মুক্তি পায় জয়া আহসানের সিনেমা ‘পেয়ারার সুবাস’। হলে সুবাস ছড়াতে পারেনি। বছরের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ও জয়া অভিনীত। গত ২৭ ডিসেম্বর মাল্টিপ্লেক্সগুলোকে সম্বল করে আলোর মুখ দেখে মুক্তিযুদ্ধ ভিত্তিক এ ছবি। তারপরের গল্প মোটেই আশা জাগানিয়া নয়।

খোঁজ নিয়ে জানা গেল আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কারজয়ী সিনেমাটি দেখতে হলে ভিড় জমাচ্ছেন না দর্শক। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ ঢাকা মেইলকে বলেন, ‘এখন কোনো সিনেমা-ই চলছে না। শুধু বাংলা না, ইংরেজি সিনেমাগুলোও দর্শক টানতে পারছে না।’ কারণ হিসেবে সার্বিক পরিস্থিতিকে দায়ী করলেন মেজবাহ। তার কথায়, ‘‘তুফানে’র পর কোনো সিনেমা-ই ব্যবসা করতে পারেনি।’’

একই সুর যমুনা ব্লকবাস্টারের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমানের কণ্ঠে। তিনি বলেন, ‘‘ছবিটি আহামরি চলছে না। গড়পড়তা চলছে। ৫ আগস্টের পর থেকে কোনো সিনেমা-ই ভালো চলছে না। মাঝে ‘দরদ’ কয়েকদিন ভালো চলেছে।’’

লায়ন সিনেমাসেও দর্শক খরায় ভুগছে জয়ার ‘নকশী কাঁথার জমিন’। সেখানকার কাস্টমার কেয়ার থেকে আব্দুর রহমান বললেন, ‘ভালো চলছে না ছবিটি। হাতেগোনা কয়েকজন করে দর্শক আসছে। দর্শকের কথানুযায়ী সিনেমা মোটামুটি ভালো। তবে দর্শক টানতে পারছে না। কারণ দেশের সার্বিক পরিস্থিতি। কোনো সিনেমায়-ই দর্শক হচ্ছে না।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন আকরাম খান। ছবিটি এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছে।

চলচ্চিত্রটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দর্শক খরায় ভুগছে জয়ার ‘নকশী কাঁথার জমিন’

আপডেট সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪