ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ডিএমপির নির্দেশনা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

শহীদ মিনারে শিক্ষার্থীদের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনগুলোর জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

ডিএমপির তিনটি নির্দেশনার মধ্যে রয়েছে-

১. গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ করা যানবাহনগুলো মানিক মিয়া এভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে।

২. সায়েদাবাদ ও যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ করা যানবাহনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করা যাবে।

৩. আব্দুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহনগুলো ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।

ঢাকা মহানগর এলাকা যানজটমুক্ত রাখতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শহীদ মিনারের অনুষ্ঠানে আসা সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

শহীদ মিনারে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ডিএমপির নির্দেশনা

আপডেট সময় : ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪