ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসূচি ঘিরে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে জড়ো হতে দেখা যায় তাদের। ক্যাম্পাস এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিলও করছে সারা দেশে থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিট।

নেতৃবৃন্দ দল বেঁধে ক্যাম্পাসে ঘুরে ঘুরে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

এদিন সবার আগে সমাবেশস্থল তথা শহীদ মিনারে এসে উপস্থিত হয় মৌলভীবাজার ইউনিট।

জানা গেছে, এখনো বেশ কয়েকটি ইউনিট পথে আছে। বিকাল তিনটায় শুরু হবে মূল অনুষ্ঠান। এর আগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রম।

মূলত আজ জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এ নিয়ে সমালোচনার মুখে সেই কর্মসূচি বাতিল করে মার্চ ফর ইউনিট কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সোমবার মধ্যরাতে এই কর্মসূচি ঘোষণার পর ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কার্যক্রম। এ কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানান শিক্ষার্থীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

কর্মসূচি ঘিরে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ১১:১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪