ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচসেরার পুরস্কার অসুস্থ ছেলেকে উৎসর্গ রিয়াদের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইয়াসির রাব্বীর মারকুটে ইনিংসের সুবাদে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তামিম ইকবালরা। জয়ের সুবাস পাচ্ছিলো দুর্বার রাজশাহী। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ালেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আর তার পাশে দাঁড়ালেন পাকিস্তানের ফাহিম আশরাফ। এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে ৪ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

২৬ বলে ৫৬ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রিয়াদ। এমন খুশির উপলক্ষে অবশ্য খানিকটা মন খারাপ অভিজ্ঞ ব্যাটার। মনে পড়েছে অসুস্থ সন্তানের কথা। আর তাই ম্যাচসেরার পুরস্কার তিনি উৎসর্গ করেছেন নিজের ছেলেকে। রিয়াদ বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ, এটা তোমার জন্য। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে শীঘ্রই। এই পুরস্কার তোমার। বাবা তোমাকে ভালোবাসে।’

জয়ের কৃতিত্ব অবশ্য পুরো দলকে দিয়েছেন রিয়াদ। ‘দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহ’র প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিলো। আমার মনে হয়, এটা দুর্দান্ত টিম ওয়ার্ক।’

১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভীষণ বাজে শুরু পায় বরিশাল। জিশান আলমের ইনিংসের প্রথম বলেই এলবি হন নাজমুল হোসেন শান্ত। এরপর দলীয় ১২ রানে তাসকিন আহমেদের বলে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। তাওহীদ হৃদয় ২৩ বলে ৩২ রানে বিদায় নেন। এরপর এক পর্যায়ে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বরিশাল। শাহিন শাহ আফ্রিদি ১৭ বলে ২৭ করে কিছুটা চাপ সামাল দেন।

তবে এরপর মাহমুদউল্লাহ ও ফাহিম মিলে মাত্র ৩৫ বলে ৮৮ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দলকে জেতান। মাহমুদউল্লাহ ২৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৬ রান করেন। আর ফাহিম ২১ বলে ১টি চার ও ৭টি ছক্কায় ৫৪ রান করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ম্যাচসেরার পুরস্কার অসুস্থ ছেলেকে উৎসর্গ রিয়াদের

আপডেট সময় : ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪