ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি, ৭ দিন ধৈর্য ধরতে বললেন ফারুক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট বিক্রির প্রথম দিনেই উপচে পড়া ভিড় ছিল বুথগুলোতে। আর টিকিট বিক্রির দ্বিতীয় দিন বা আসর শুরুর প্রথম দিনে টিকিট নিয়ে ঘটেছে অপ্রীতিকর ঘটনাও।

আজ আসরের উদ্বোধনী ম্যাচের আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে টিকিট না পাওয়া দর্শকরা বিক্ষোভ করেছে। এক পর্যায়ে গেটও ভেঙে ফেলে ক্ষুব্ধ সমর্থকরা। এই পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করতে দেখা যায় পুলিশকে।

এ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘টিকিটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা অনলাইনে গেছি প্রথমদিকে। আপনাদের সবার উদ্দেশে একটা কথা বলতে চাই, যেকোনো নতুন সিস্টেমেই একটু ত্রুটি থাকবেই শুরুতে। একটু ধৈর্য ধরবেন। কোন গুজবে কান দেবেন না কেউ। সাতটা দিন পর এটা সবাই বুঝতে পারবেন, সবাই ফল ভোগ করবে।’

আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে দুই কোটি মানুষের ঢাকা শহরে স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ২২-২৫ হাজার। এখানে সবাইকে একুমেডেট করা সম্ভব না। আপনারা সবাই অনলাইনে যারা টিকিট পাবেন, লাইন ধরে সুশঙ্খলভাবে যাবেন। আমরা এরকম বাংলাদেশই চাই।’-যোগ করেন ফারুক।

বিপিএলে নতুনত্ব নিয়ে ফারুক বলেন, ‘খেলা মাঠে গড়াক। আমি চাই যে খেলা ঠিকমতো হোক। যেটা আসল জিনিস। তার আগে কিছু করার চেষ্টা করেছি নতুন বাংলাদেশে আমরা, আশা করি এটা আমরা এগিয়ে নিয়ে যাবো এই বিপিএলের মাধ্যমে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি, ৭ দিন ধৈর্য ধরতে বললেন ফারুক

আপডেট সময় : ০৬:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪