ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত : রিজভী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

৫ আগস্টের পর জামায়াতে ইসলামী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে, তাদের চিনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত।

রবিবার জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মোনাফেকি করা না।

বিএনপি এই নেতা আরো বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই-একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে, সেই এস আলমদের উত্তরসূরী হয়ে ব্যাংক দখল করেছে অনেকে।

বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজিসহ নানান কিছু দখলে করেছে একটি দল।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ থেকে ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথানত করেনি।

এ সময় রিজভীর অভিযোগ করেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত : রিজভী

আপডেট সময় : ০৩:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪