ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জেলে বসেই জ্যাকলিনকে ‘আঙুর বাগান’ উপহার দিলেন সুকেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি সুকেশ চন্দ্রশেখরের প্রেম যেন নতুন নজির গড়ে চলেছে। ২০০ কোটি রুপি প্রতারণার দায়ে অভিযুক্ত সুকেশ এখন জেলে বন্দি। তবু জেলে বসেই একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছেন। কথিত প্রেমিকা জ্যাকলিনের জন্য আকুল সুকেশ।

একের পর এক চিঠি পাঠাচ্ছেন জেলে বসেই। তবে এবার সবাইকে দেখিয়ে দিলেন, আড়াল থেকেও ভালোবাসা যায়। জেলে বসেই প্রেমিকা জ্যাকলিনকে উপহার দিলেন গোটা আঙুর বাগান!

এই মুহূর্তে তিহার জেলে বন্দি রয়েছেন সুকেশ। বন্দি অবস্থাতেই শখের নারীকে বড়দিনের উপহার পাঠিয়েছেন তিনি।

জ্যাকলিনকে উপহার হিসেবে দিয়েছেন দক্ষিণ ফ্রান্সের ১০৭ বছরের পুরনো একটি আস্ত আঙুর বাগান। শুধু তাই নয়, জেল থেকেই জ্যাকলিনকে পাঠিয়েছেন একটি চিঠি, যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। চিঠির সঙ্গে আঙুর বাগানের দলিলও পাঠিয়েছেন সুকেশ, এমনটাই শোনা যাচ্ছে।

চিঠিতে সুকেশ লিখেছেন, “উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি।

যতই তোমার থেকে দূরে থাকি, তোমার ‘সান্তা’ হতে কে আটকায়!” সেই জায়গা থেকেই ফ্রান্সের ১০৭ বছরের পুরনো একটি আঙুর বাগিচা উপহার দিয়ে দিয়েছেন জ্যাকলিনকে! সুকেশ আরো লিখেছেন, আজ আমি তোমাকে ১০৭ বছর পুরনো ওয়াইন উপহার দিচ্ছি না, বরং ভালোবাসার দেশ ফ্রান্সের গোটা একটি আঙুরের বাগান দিচ্ছি যা তুমি কল্পনাও করতে পারোনি। আমি একদিন এই বাগানে তোমার হাত ধরে হাঁটবো। দুনিয়া হয়তো ভাবছে আমি পাগল। আমি তোমার প্রেমে সত্যিই পাগল।

সুকেশের চিঠির ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

যা পড়ে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। অনেকে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে বহু মানুষ অভিযুক্তের প্রেমের গভীরতায় বিশ্বাসী। যাকে ঘিরে এত কিছু তিনি কী বলছেন? না, জ্যাকলিন এবারও নিরব। সুকেশ তাকে যতই উপহারে মুড়ে দিন, তিনি অভিযুক্তের প্রেমের ফাঁদে আর জড়াতে নারাজ! তাই চিঠি বা উপহারের বিষয়ে এখনো মুখ খুলেননি অভিনেত্রী।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলে বসেই জ্যাকলিনকে ‘আঙুর বাগান’ উপহার দিলেন সুকেশ

আপডেট সময় : ০৩:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪