ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীতীশের রেকর্ড শতকে চাপমুক্ত ভারত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আজ তৃতীয় দিনের খেলা চলছে। ১১৪তম ওভারে প্যাত কামিন্সের করা তৃতীয় বলে আউট হলেন জশপ্রীত বুমরা, ক্রিজে এলেন মোহাম্মদ সিরাজ। সেই ওভারের পরের তিনটা বলে সিরাজ যেন আউট না হন এই প্রার্থনাই করেছেন ভারতীয় সমর্থকরা। না, ম্যাচের জয়-পরাজয় নয়, সিরাজ আউট হলে সেঞ্চুরি করা হতো না নীতীশ কুমার রেড্ডির। নন স্ট্রাইকপ্রান্তে নীতীশ তখন ৯৯ রানে আছেন। পরের ৩ বলে সিরাজকে আউট করতে পারেননি কামিন্স। পরের ওভারেই সেঞ্চুরির দেখাও পেয়েছেন নীতীশ।

ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার। সাবেক এই কিংবদন্তি ১৮ বছর ২৫৬ দিন বয়সে শতক হাঁকিয়েছিলেন, ১৯৯২ সালে সিডনিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ২০১৯ সালে সিডনিতেই দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শত রান করেছিলেন রিশব পন্ত, তার বয়স ছিল ২১ বছর ৯২ দিন।

আর আজ ভারতের তৃতীয় সর্বকিনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন নীতীশ। ২১ বছর ২১৬ দিন বয়সে এ রেকর্ড গড়লেন তিনি। ভারতীয় তরুণ এই ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরিও এটিই। সেই সঙ্গে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৮ নম্বরে ব্যাত করতে নেমে প্রথম সেঞ্চুরি করা ব্যাটারও নীতীশই।

দলীয় ২২১ রানে রবীন্দ্র জাদেজা আউট হলে ভারতের সপ্তম উইকেটের পতন হয়। অস্ট্রেলিয়ার বোলাররা তখন দুর্দান্ত বোলিং করছেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ডরা রীতিমত আগুনের গোলা ছুড়ছেন, সেই সঙ্গে ছিলেন স্পিনার ন্যাথান লায়ন।

তবে এমন প্রতিকূল অবস্থানে থেকেও নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন নীতীশ। শুধু সেঞ্চুরিই নয়, দলকে বিপদমুক্ত করেছেন তিনি। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে তার গড়া ১২৭ রানের জুটির সুবাদেই ফলো অন এড়িয়ে ম্যাচে ফিরেছে ভারত। সুন্দর ৫০ রান করে ফিরলেও এখনো অপরাজিত আছেন নীতীশ। ভারতীয় এই ব্যাটার সেঞ্চুরি করার পরই নেমেছে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৯ উইকেটে ৩৫৮ রান করেছে ভারত। নীতীশ অপরাজিত আছেন ১০৫ রানে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নীতীশের রেকর্ড শতকে চাপমুক্ত ভারত

আপডেট সময় : ০২:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪