সাম্প্রতিক সময়ে জার্মানির রাজনৈতিক অঙ্গন ছিল গভীর অস্থিরতায় নিমজ্জিত। চ্যান্সেলর ওলাফ শলজের নেতৃত্বাধীন তিন দলের জোট—সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি), গ্রিন পার্টি এবং ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি)—ভেঙে যাওয়ায় এই সংকটের সূত্রপাত। সংসদে আস্থাভোটে শলজের পরাজয়ের মাধ্যমে স্পষ্ট হয় যে, জার্মানি আগাম নির্বাচনের দিকে এগোচ্ছে।
এমন পরিস্থিতিতে সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার ২৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
তিনি বলেন, দুই দলের জোট সরকার জনসমর্থন হারিয়েছে। আস্থাভোটের ফলাফল এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, নতুন নির্বাচন এখন জরুরি।
চেতনায়২৪ ডেস্ক : 





































