ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চব্বিশের মুক্তিযোদ্ধা তরুণদের দিয়ে দেশ চলবে : জামায়াত আমির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে
গত দেড় দশকে দেশের আলেম সমাজ ইতিহাসের সবচেয়ে বেশি অন্যায়ভাবে আক্রোশের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে অংশ নেন বিএনপি, জামায়াত, এবিপার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা।

এ দিন সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারাদেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন। অধিবেশন উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মুহতারাম আমির, মাওলানা আব্দুল বাছিত আজাদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

চব্বিশের মুক্তিযোদ্ধা তরুণদের দিয়ে দেশ চলবে : জামায়াত আমির

আপডেট সময় : ১২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪