ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জুবায়েরপন্থীদের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম) মাওলানা জুবায়ের অনুসারীদের কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এ ছাড়া মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরও একই দিন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রি যাপন) সব তাবলিগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

এর আগে গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত ও ৪০ জন আহত হয়। ওই সংঘর্ষের ঘটনায় একটি মামলাও করা হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ

আপডেট সময় : ০৭:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪