ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সাইবার হামলার শিকার জাপান এয়ারলাইন্স!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

বড় ধরনের সাইবার হামলার শিকার হল জাপানের রাষ্ট্রীয় বিমান সংস্থা জাপান এয়ারলাইন্স। বৃহস্পতিবার স্থানীয় সকাল সাড়ে ৭টা নাগাদ সাইবার হানা হয় সংস্থাটি।

বিষয়টি চিহ্নিত করতে পারার পরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় বিমান কর্তৃপক্ষ। যদিও এই সাইবার হানার জেরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যমগুলির দাবি। খবর জাপান টাইমস ও এনএইচকের।

জাপানের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সাইবার হামলার পলে দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন যাত্রীরা।

কিন্তু বিমান সংস্থাটি স্পষ্ট ভাবে জানায়নি কোনো বিমান বাতিল করা হয়েছে কি-না। তবে বিমান ওঠানামায় বেশ প্রভাব পড়েছে বলেও স্থানীয় সূত্রে খবর।

সাইবার হামলার জেরে জাপান এয়ারলাইন্সের অন্তর্দেশীয় বিমান পরিষেবায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। বিমান সংস্থাটি যাত্রীদের জানিয়েছে, সাইবার হামলার শিকার হয়েছেন তারা। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

আর এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনাও করেছে সংস্থাটি। আচমকা এই ঘটনার জেরে যাত্রীদের বেশ ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার হামলার শিকার জাপান এয়ারলাইন্স!

আপডেট সময় : ০৬:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪