ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আরেক দফা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সরকারি ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। প্রথম ধাপে গত ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় দেওয়া হয়েছিল। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ফের বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময়

আপডেট সময় : ০৩:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪