ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যা যা বলে দে, জন্মদিনে দেব বক্স অফিস ভেঙেছে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

‘খাদান’ সিনেমা দিয়ে সময়টা নিজের করে নিয়েছেন দেব। হলে রমরমিয়ে ব্যবসা করছেন ছবিটি। অনেক দিন পর চিরচেনা রূপে ফিরে ভক্তদেরও মন ভরিয়ে দিয়েছেন। তাই ভক্তরাও প্রিয় তারকার জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে দিলেন দেবকে।

গতকাল বুধবার ৪২-এ পা দিলেন দেব। এবার ব্লকবাস্টার ‘খাদান’-এর সুবাদে সেই সেলিব্রেশন ডাবল। নিন্দুকরা ছবির মেকিং নিয়ে যতই হইচই করুক, শত্তুরের মুখে ছাই দিয়ে রিলিজের চারদিনেই চার কোটির গণ্ডি পেরিয়ে টলিউডের বক্স অফিস চাঙ্গা করেছেন দেব।

সিনেমার এহেন গগনচুম্বী সাফল্যের মাঝে জন্মদিনে দেবকে শুভেচ্ছা জানাতে উপচে পড়ল ভিড়। কেউ ফুল হাতে, কেউ প্ল্যাকার্ড হাতে গলা ফাটিয়ে শুধু একটাই স্লোগান শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত।কেউ কেউ বললেন, যা যা বলে দে, জন্মদিনে দেব বক্স অফিস ভেঙেছে।

দেবের সবচেয়ে দ্রুত গতিতে একেক দিনে এক কোটির ঘরে প্রবেশ করা ছবি ‘খাদান’। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। উল্লেখ্য, টলিউডের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড হোল্ডারও তিনি। ‘খাদান’ উপহার দিয়ে সেই তালিকায় নতুন মাইলস্টোন যোগ করলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

যা যা বলে দে, জন্মদিনে দেব বক্স অফিস ভেঙেছে

আপডেট সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪