ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বক্সিং ডে টেস্টের আগে ট্রাভিস হেডকে নিয়ে অনিশ্চয়তা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। মেলবোর্নে এই ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে কিছুটা অনিশ্চয়তায় অস্ট্রেলিয়া। কেননা, গুরুত্বপূর্ণ এই ম্যাচে ট্রাভিস হেড খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

ব্রিসবেন টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন হেড। ভারতীয় বোলারদের সামলে দলকে সুবিধাজনক অবস্থায় নেয়ার কৃতিত্বটা তার। এর আগে অ্যাডিলেডে দলের জয়ে তার ভূমিকা ছিল অনন্য। তবে ব্রিসবেন টেস্টেই চোটে পড়েছিলেন অজিদের গুরুত্বপূর্ণ এই ব্যাটার।

বর্তমানে চোটের কারণে বেশ সমস্যার মধ্যে রয়েছেন ট্র্যাভিস হেড। সোমবার এই ৩০ বছর বয়সী ক্রিকেটারকে দলের বাকিদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় কোয়াডে টান পড়েছিল হেডের।

এদিকে তেমন গুরুতর কোনো চোট না হলেও হেড এখনো ম্যাচে খেলার জন্য শতভাগ ফিট নন। এ কারণে হেডের একটি ফিটনেস পরীক্ষাও নেয়া হবে। ফিটনেস টেস্টে উতরে যেতে পারলেই দলে থাকবেন হেড।

অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য আশাবাদী হেডের খেলা নিয়ে। তিনি বলেন, সে কি কাজ করার মতো কিছু পেয়েছে? হ্যাঁ পেয়েছে। আপনি তো তাই দেখছেন। এই মুহূর্তে কোনো দুশ্চিন্তা নেই। সে সবগুলোতে টিক চিহ্ন দিতে পেরেছে? আমি নিশ্চিত নই। আমি তাঁকে অনুশীলন সেশনে দেখিনি। তবে আমি অনেক আশাবাদী যে সে খেলবে।

হেড মেলবোর্নে না খেললে তা ভারতের জন্য একপ্রকার সুখবরই হবে। কেননা, রোহিত শর্মাদের বিপ্পক্ষে হেডের ব্যাট চলে তরবারির মত। এখনও পর্যন্ত এই বাঁ হাতি ব্যাটসম্যান সিরিজে ৪০০-র বেশি রান করে ফেলেছেন। ৪০৯ রান করে এখনো পর্যন্ত সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হেড। সিরিজে তাঁর ২ সেঞ্চুরি ও ১ ফিফটি রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বক্সিং ডে টেস্টের আগে ট্রাভিস হেডকে নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় : ০৬:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪