ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ‘বিল ক্লিনটন’ হাসপাতালে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে
জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। স্থানীয় সময় গতকাল সোমবার তাঁকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় বলে জানিয়েছে তাঁর কার্যালয়।

ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। চলতি বছরে বেশ কয়েকবার অসুস্থ্য হয়ে পড়েন তিনি।

ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য আজ (সোমবার) বিকেলে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।এর আগে ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এ ছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তাঁকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।

জীবনধারা বদলের নিজের চেষ্টা নিয়ে জনসমক্ষে কথাও বলেছিলেন ক্লিনটন।সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনায় আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনাম হয়েছিলেন ক্লিনটন। তখন তিনি নিজেই জানিয়েছিলেন, তাঁর করোনার উপসর্গগুলো ছিল ‘মাঝারি’। ‘করোনার টিকা এবং টিকার বুস্টার ডোজ নিয়ে তিনি কৃতজ্ঞ’ বলেও উল্লেখ করেছিলেন।

যুক্তরাষ্ট্রে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন। তিনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কম বয়সী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা। তখন তাঁর বয়স ছিল ৪৮ বছর।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ‘বিল ক্লিনটন’ হাসপাতালে

আপডেট সময় : ০৩:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪