ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাঁচ দশকের রেকর্ড ঠান্ডা কাশ্মীরে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। গত পাঁচ দশকে সর্বোচ্চ ঠান্ডা পড়েছে কাশ্মীরে। তীব্র ঠান্ডায় জমে গেছে ডাল লেকের পানি।

শনিবার (২১ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তীব্র ঠান্ডায় জমে গেছে কাশ্মীরের অন্যতম পর্যটন আকর্ষণ ডাল লেক। বরফের চাদরে ঢাকা এ লেকে বাধার মুখে পড়ছে নৌকা চলাচল। হিমাঙ্গের নিচে তাপমাত্রা প্রতিদিনই রেকর্ড ভাঙছে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, পারদের কাঁটা আরও নামবে এবং সেইসঙ্গে তুষারপাত হবে ৷

স্থানীয় এক বাসিন্দা বলেন, আজ (রোববার) সকালে খুবই ঠান্ডা পড়েছে এবং দেখতে পাচ্ছি ডাল লেক জমে গেছে। আজকের তাপমাত্রা মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

শুধু লেকই নয়, প্রবল ঠান্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন এলাকার পাইপ লাইনের পানি, এমনকি মোটরও জমে গেছে। এতে স্বাভাবিক পানি সরবরাহে জটিলতা দেখা দিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, কাশ্মীরে শীতের প্রকোপ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত থাকবে। প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

এদিকে গত শনিবার থেকেই কাশ্মীরে শুরু হয়েছে ৪০ দিনব্যাপী ‘চিল্লাই কালান’ এর। প্রতি বছর ২১ ডিসেম্বরে থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এই ৪০ দিনকে কাশ্মীরের স্থানীয়রা চিল্লাই কালান বলে অভিহিত করেন ৷ এই সময়টাতে কাশ্মীরে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়।

এছাড়াও হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আজ রোববার হিমাচল প্রদেশ, পূর্ব রাজস্থান এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, সিকিম ও বিহারে গভীর রাতে এবং ভোরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিল্লি-এনসিআর অঞ্চলে আগামী দুই দিন সন্ধ্যা এবং রাতের সময় ধোঁয়াশা এবং কুয়াশা থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ দশকের রেকর্ড ঠান্ডা কাশ্মীরে

আপডেট সময় : ০২:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪