ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারপোলের রেড নোটিশ জারি হাসিনার বিরুদ্ধে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

ইন্টারপোলের রেড নোটিশ জারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (২২ ডিসেম্বর) এ বিষয়টি ঢাকা মেইলকে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এদিন দুপুরে তাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে।

এর আগে, ১০ নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেওয়া হয়।

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় গত ১৭ অক্টোবর শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ইন্টারপোলের রেড নোটিশ জারি হাসিনার বিরুদ্ধে

আপডেট সময় : ০১:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪