ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আর স্বৈরাচারী হতে দিয়েন না : আন্দালিব পার্থ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, এখন যেন আমাদের মনে না হয় যে আমাদের অপজিশন নাই, যাই খুশি তাই করব। আপানারা ওই জিনিসটা দাঁড় করান। আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না।

শনিবার (২১ ডিসেম্বর) নিজের ফেসবুকে শেয়ার করা ভিডিওতে এসব কথা বলতে শোনা যায়।

বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারটির বিষয়ে জানা যায়নি।

আন্দালিব রহমান পার্থ বলেন, এই জনগণ ৫০ বছরই তো রাজনীতিবিদদের দেখেছে। আজকে এখানে আমার সব কথা বলা উচিত না। কিন্তু মনে হলো রক্ষী বাহিনীর কথা কেন এখন মনে পড়ল? এই রক্ষী বাহিনীর পরেও কি ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই? আওয়ামী লীগ এমপি বানায় নাই? এই ইয়াবা বদি, বিচ্ছু শামসুদের কি এসপিরা স্যালুট দেয় নাই? এগুলোই বাস্তব।

পার্থ বলেন, আমরা পলিটিকস করি আমরা জানি, যদি রাজনীতিবিদ ভালো না হয় যতই সেমিনার করি কোনো লাভ হবে না। দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি আপনারা আজকে ভালো রাজনীতিবিদ আনার জন্য সেমিনার করেন। আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, যদি শেখ হাসিনা টিকে যেত এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত।

ছাত্রদল কিংবা জামায়াত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই।

এই রাজনীতিবিদ আরো বলেন, হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন কান ধরে উঠাতো-বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই-বোনেরা পড়ে।

তো জাতি হিসেবে আমরা কতখানি স্বার্থপর?

আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকেই হবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি সেক্টর খারাপ। আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ। কে রাজনীতি করবে? গত ২০ বছরে কারা রাজনীতি করেছে? মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। আপনারা তাই করুন যাতে আগামীতে ভালো মানুষরা রাজনীতিতে আসে।

আপলোডকারীর তথ্য

মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

দেশে আর স্বৈরাচারী হতে দিয়েন না : আন্দালিব পার্থ

আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪