ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার অধীনে ভোটে যাওয়া সেই নেতা নাগরিক কমিটি থেকে আউট!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

রাজনৈতিক দল হিসেবে নতুন যাত্রা শুরু করা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে তার প্রার্থী হওয়ার বিষয়টি নজরে আসার পর এই সিদ্ধান্ত নেয় নাগরিক কমিটি।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তাকে অব্যাহতি সিদ্ধান্ত নেয় নাগরিক কমিটি।

নাগরিক কমিটির দাপ্তরিক প্যাডে লেখা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রের বরাতে আমরা লক্ষ্য করেছি যে, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমা বিগত ২০২৪ সালের ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’- এ তৃণমূল বিএনপি’র হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি (জাতীয় সংসদের ২৯৮ নং আসন) থেকে প্রার্থী হয়েছিলেন। আওয়ামী ফ্যাসিবাদের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অবৈধ জাতীয় নির্বাচন জাতির সঙ্গে প্রহসনের এক নির্মম চিত্র। এমন নির্বাচনে প্রার্থিতা করা কেউ জাতীয় নাগরিক কমিটির কোনো পর্যায়েই সদস্য হিসেবে থাকতে পারেন না।

এতে আরও বলা হয়, জানানো যাচ্ছে যে, গত ২৫ নভেম্বর ঘোষিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমাকে সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ভবিষ্যতে জাতীয় নাগরিক কমিটি এ সংক্রান্ত ব্যাপারে অধিকতর সতর্কতা অবলম্বন করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হাসিনার অধীনে ভোটে যাওয়া সেই নেতা নাগরিক কমিটি থেকে আউট!

আপডেট সময় : ০২:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪